Books & Publications

An overview of published academic textbooks, environmental columns, and creative literary works.

Published Book 2

মেয়েটি ও নীল দিগন্ত

ড. মোহা. কামরুজ্জামান

কাব্যগ্রন্থ

মেয়েটি ও নীল দিগন্ত-এই কাব্যগ্রন্থের ৫৬টি কবিতা মূলত আমার অনুভবের নীরব দলিল। জীবনের নানা বাঁকে সঞ্চিত অনুভূতি, উপলব্ধি ও অভিজ্ঞতার নির্যাস এসব কবিতার ভেতর দিয়ে কখনো প্রকৃতির অপরূপ সৌন্দর্য হয়ে, কখনো প্রেম ও বিরহের সূক্ষ্ম অনুরণন হয়ে, আবার কখনো প্রতিবাদী চেতনায় দৃঢ় উচ্চারণ হয়ে প্রকাশ পেয়েছে। প্রতিটি কবিতা যেন অন্তর্জগতের একটি দরজা-যা খুলে দিলে পাঠক আবিষ্কার করবেন নিজেরই কোনো অচেনা অনুভূতির প্রতিবিম্ব।

আমি গভীরভাবে বিশ্বাস করি, কল্পনার শক্তি বাস্তবের চেয়েও বহুমাত্রিক ও জীবন্ত। যদিও এই গ্রন্থের কবিতাগুলো কল্পনার আবহে নির্মিত, তবু তাদের প্রতিটি প্রেক্ষিতে জীবনের গভীর সত্য ও কঠিন বাস্তবতা লুকিয়ে আছে। তাই এগুলো কেবল স্বপ্নময় নয়, বরং বাস্তবতারও এক অনন্য প্রতিফলন-যা পাঠকের অন্তরজগতে নিবিড়ভাবে ধরা দেবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।

প্রকাশক
ইচ্ছে স্বপ্ন প্রকাশনী 
বাংলাবাজার

Published Book 1

আয়নার বাক্স

ড. মুহাম্মদ সুলতান মাহমুদ (সম্পাদক)

সম্মিলিত ছোটগল্প সংকলন

বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন নবীন-প্রবীণ গল্পকারের উপস্থিতিতে সার্থক করেছে ‘আয়নার বাক্স’ নামক ছোটগল্পের সংকলন গ্রন্থটি। বর্তমান গ্রন্থের পান্ডুলিপি প্রণয়নকালে গল্পকারদের রচনাশৈলী ও গল্পের বৈশিষ্ট্য মুগ্ধ করেছে আমায়। সব মিলিয়ে সম্পাদক ডক্টর মোঃ সুলতান মাহমুদ অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটিয়েছে বইটিতে যা দেখে আমি সত্যি অভিভূত। আমার দৃঢ় বিশ্বাস গল্প-প্রেমীদের নানান আঙ্গিকের গল্পের রস আস্বাদনে ‘আয়না বক্স’ ছোটগল্পের সংকলিত গ্রন্থটি ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। এরকম একটি বই উপহার দিতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত। গ্রন্থটির সম্পাদক ও সকল গল্পকারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পরিশেষে বইটির সাফল্য কামনায় শেষ করছি।

প্রকাশক
পলক রায়
অনন্য প্রকাশন

Published Book 3

সুর হারানো প্রেম

ড. মুহাম্মদ সুলতান মাহমুদ (সম্পাদক)

সম্মিলিত কাব্যগ্রন্থ

বাংলাদেশের স্বনামধন্য কিছু নবীন ও প্রবীণ কবিদের উপস্থিতিকে সার্থক করেছে ‘সুর হারানো প্রেম’ কাব্যগ্রন্থটি। বর্তমান গ্রন্থের পাণ্ডুলিপি প্রণয়নকালে কবিদের রচনাশৈলী ও কবিতার বৈশিষ্ট্যে মুগ্ধ করেছে আমায়। সব মিলিয়ে সম্পাদক ড. মুহাম্মদ সুলতান মাহমুদ অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটিয়েছেন বইটিতে যা দেখে আমি সত্যিই অভিভূত। আমার দৃঢ় বিশ্বাস কাব্যপ্রেমীদের কাব্য রস আস্বাদনে ‘সুর হারানো প্রেম’ কাব্যগ্রন্থটি ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। এরকম একটি বই উপহার দিতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত। গ্রন্থটির সম্পাদক ও সকল কবিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পরিশেষে বইটির সাফল্য কামনা করছি।

প্রকাশক
পলক রায়
অনন্য প্রকাশন

botany exclusive book cover

Botany Exclusive

DR. MD. KAMRUZZAMAN

University & Medical Admission

শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মনে করি মেডিকেল ডেন্টাল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Biology Subject (যেমন – উদ্ভিদ, প্রাণী, মৎস্য, পশুপালন, কৃষি, বন, ফার্মেসী, অনুজীব বিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান ইত্যাদি) Admission test এর প্রশ্ন পূর্বাচনা করলে দেখা যায় বেশ কিছু Biology conceptional প্রশ্ন হয় যার জন্য concept clear থাকা দরকার।

Common প্রশ্নের উপর ভিত্তি করে GPA 5.00 পাওয়া যেতে পারে কিন্তু মেডিকেল বা বিশ্ববিদ্যালয় চান্স পেতে হলে Conceptional প্রশ্ন তোমাকে চান্স পাওয়াতে সাহায্য করবে। যার জন্য পুরাতন ও নতুন সিলেবাস সিলেবাসের আলোকে এবং বিগত ১০ বছরের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের Admission Test এর প্রশ্নপত্রের প্রতি গুরুত্ব দিয়ে সর্বাধিক তথ্য ও সমৃদ্ধ Botany Exclusive এবং Exclusive বই দুটি প্রণয়ন করেছি। বই দুটি সকল শিক্ষার্থীদের চান্স পেতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

zoology exclusive book cover

Zoology Exclusive